গুরুতর অসুস্থ দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে বিশেষায়িত হাসপাতালে উন্নত চিকিৎসা দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক বাসুদেব রায় এ নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলার চার্জশিট গঠনের শুনানির জন্য মাহমুদুর রহমানকে আদালতে হাজির করা হয়। এ সময় আইনজীবীরা তার শারীরিক অবস্থার কথা তুলে ধরে উন্নত চিকিৎসার জন্য আবেদন করেন।
মাহমুদুর রহমানের আইনজীবী এ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার সাংবাদিকদের জানান,দীর্ঘদিন ধরে কারাগারে থাকা মাহমুদুর রহমান অসুস্থ হয়ে পড়েছেন। দুজন বিশেষজ্ঞ চিকিৎসক তাকে পরীক্ষা করে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার জন্য সুপারিশ করলে কারা কর্তৃপক্ষ চিকিৎসার ব্যবস্থা করেনি। এমন অবস্থায় মাহমুদুর রহমানের পক্ষ থেকে চিকিৎসার জন্য আদালতে আবেদন করা হয়। বিশেষ জজ আদালত-৩ এর বিচারক বাসুদেব রায় আবেদনটি গ্রহণ করে কারা কর্তৃপক্ষকে কারা হাসপাতাল ব্যতীত অন্য যেকোন বিশেষায়িত হাসপাতালে অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেন।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
অপরাধ
মাহমুদুর রহমানকে উন্নত চিকিৎসার নির্দেশ
গুরুতর অসুস্থ দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে বিশেষায়িত হাসপাতালে উন্নত চিকিৎসা দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক বাসুদেব রায় এ নির্দেশ দেন





