রাজধানীর শেখ জামাল ধানমন্ডি মাঠে অবৈধ স্থাপনা নির্মাণ কাজ বন্ধ চেয়ে হাইকোর্টে দায়ের করা রিটের শুনানি করতে এবার বিব্রতবোধ করেছেন হাইকোর্টের আরেকটি বেঞ্চ। একই সাথে আবেদনটি প্রধান বিচারপতির কাছে পাঠানোর আদেশ দেন।
রবিবার দুপুরে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের এক বিচারপতি বিব্রতবোধ করায় আবেদনটি কার্য্য তালিকা থেকে বাতিল হয়।
এর আগে ২৮ এপ্রিল অপারগতা প্রকাশ করে কার্য্য তালিকা থেকে আবেদনটি বাদ দিয়েছেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি হাবিবুল গণির হাইকোর্টে সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
রবিবার ওই রিটের পক্ষে আদালতে ছিলেন আইনজীবী ফিদা এম কামাল ও সারা হোসেন। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নী জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নী জেনারেল আমাতুল করিম।
গত ২১ এপ্রিল রিট আবেদনটি দায়ের করেন স্থপতি মোবাশ্বের হোসেন, ইকবাল হাবিব, ফারজানা শাহনাজ, মোহাম্মদ আবদুল আউয়াল, প্রফেসর ড. আবু সাঈদ এম আহমেদ ও মোরশেদ চৌধুরী।
রিটে আদালতের কাছে ধানমন্ডি মাঠে সাধারণ জনগণের প্রবেশাধিকারের নিশ্চয়তার নির্দেশনা চাওয়া হয় । একই সাথে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজউকের পরিচালকের (প্রশাসন) আদেশ কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ব বহির্ভুত হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে রিটে। এছাড়া মাঠ রক্ষায় বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ হবে না, এ মর্মে রুল জারির আবেদন করা হয়েছে।
রিটে বিবাদী করা হয়েছে এলজিআরডি সচিব, গৃহায়ণ ও গণপূর্ত সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজউকের পরিচালক (প্রশাসন), এলজিইডির প্রধান প্রকৌশলী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
নিয়মনুযায়ী প্রধান বিচারপতি এখন মামলাটির শুনানির জন্য অন্য একটি বেঞ্চ ঠিক করে দেবেন। পরবর্তীতে কোন বেঞ্চে এই শুনানি হবে তা জানা যায়নি।
[b]ঢাকা: কেএ ৪ এপ্রিল (টাইম নিউজ বিডি)// এসআর[/b]
অপরাধ
রিটের শুনানিতে আবারও বিব্রত বিচারপতি
রাজধানীর শেখ জামাল ধানমন্ডি মাঠে অবৈধ স্থাপনা নির্মাণ কাজ বন্ধ চেয়ে হাইকোর্টে দায়ের করা রিটের শুনানি করতে এবার বিব্রতবোধ করেছেন হাইকোর্টের আরেকটি বেঞ্চ। একই সাথে আবেদনটি প্রধান বিচারপতির কাছে পাঠানোর আদেশ দেন।





