চলচ্চিত্র ব্যক্তিত্ব ও টিভি অভিনেতা এ টি এম শামসুজ্জামানের ছেলে কবির হত্যা মামলার রায় আজ। গত বৃহ্স্পতিবার এক নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক শাহেদ নুর উদ্দিন ৩১ আগস্ট এ তারিখ ধার্য করেন।
ট্রাইবুনালের পি পি আবু আব্দুল্লাহ ভুইয়া জানান, আসামিদের কারাগার থেকে নিয়ে আসলে দুপুর ১২টায় রায় হবে। যদি হরতালে আসামি কারাগার থেকে নিরাপত্তার কারণে আনতে অসুবিধা হয় তাহলে রায় নাও হতে পারে এটা আদালতের উপর নির্ভর করে।
জানা যায় ২০১২ সালের ১৩ই মাচ এ টি এম শামসুজ্জামানের সুত্রাপুরের দেবেন্দ্র নাথ ঘোশ লেনের বাসায় তার ছেলে কুশলের হাতে খুন হন অপর ছেলে কবির। ওইদিনই গ্রেফতার হয় কুশল। হত্যাকাণ্ডের পর অভিনেতা এ টি এম শামসুজ্জামান নিজেই বাদি হয়ে কুশলের বিরুদ্বে থানায় মামলা দায়ের করেন। ভাই হ্যত্যার কথা স্বীকার করে আসামি কুশল আদালতে স্বীকারোত্তিমুলক জবান বন্দী প্রদান করেন। ওই বছরই ২৫ই জুন কুশলের বিরুদ্বে চাজশিট দাখিল করেন সুত্রাপুর থানার উপ-পরিদর্শক মুনিরুল ইসলাম।
২০১৩ সালের ৩১ই অক্টোবর তার বিরুদ্বে অভিযোগ গঠন করে আদালত। আদালত এ টি এম শামছুজ্জামানসহ ১৪ জনের স্বাক্ষী গ্রহন করেন।
ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





