টঙ্গীতে অস্ত্রসহ তিন ভুয়া ডিবি পুলিশ আটক হয়েছেন। এসময় তাদের কাছ থেকে দু’টি শ্যুটার গান, দুই রাউন্ড গুলি, দু’টি ওয়্যারলেস সেট এবং ১২টি মোবাইল উদ্ধার করে পুলিশ।
আটকরা হলেন- ইকবাল (৩৫), জুয়েল (৩২), বিপ্লব (৩২) ।
শনিবার দিনগত রাত ৩টার মিলগেট এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ ব্যাপারে টঙ্গী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টঙ্গী থানাধীন মিলগেট এলাকায় মোটরসাইকেলে যাওয়ার সময় সিগন্যাল দিলে তারা তা অমান্য করে আরও জোরে টানে। পরে তাদের চ্যালেঞ্জ করলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
পরে পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লে একজন গুলিবিদ্ধ হয় এবং মোটরসাইকেলসহ সবাই পড়ে যান। পরে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দু’টি শ্যুটার গান, দুই রাউন্ড গুলি, দু’টি ওয়্যারলেস সেট এবং ১২টি মোবাইল উদ্ধার করে পুলিশ।
ইকবালকে আহত অবস্থায় টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হলে অবস্থা অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের ভুয়া ডিবি পুলিশ বলে প্রমাণিত হয় বলেও তিনি জানান ।
ঢাকা, ৬ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





