রাজধানীর চকবাজারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অফিসের পাশে ফুটপাতে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ পাওয়া গেছে।

শুক্রবার সকাল ৭টায়  চকবাজারে বোর্ড অফিসের পাশে ফুটপাতে বস্তাবন্দি অবস্থায় এ লাশ উদ্ধার করেন চকবাজার থানা পুলিশ।

চকবাজার থানার ওসি আজিজুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা যায়, লাশটিকে হাত-পা দড়ি দিয়ে বেঁধে প্রথমে একটি কার্টনে ভরা হয়, পরে সেটা বস্তাবন্দি করা হয়। নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

ঢাকা, ২৭ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস