বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একটি মামলায় জামিন দিয়েছেন আদালত।
সোমবার সকালে যাত্রাবাড়ী থানার একটি মামলায় মির্জা ফখরুল আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে মহানগর হাকিম মো. ওয়ায়েজ করোনি খান চৌধুরীর আদালত এ জামিন মঞ্জুর করেন।
ফখরুলের পক্ষে এড. জয়নাল আবদিন মেজবা জামিন শুনানি করেন।
উল্লেখ্য,২০১২ সালের ৯ ডিসেম্বর কুতুবখালিস্থ দারুল আহসান ইউনিভারসিটির সামনে উস্কানিমূলক বক্তব্য,গাড়ি পোড়ানো ও অগ্নি সংযোগের ঘটনায় যাত্রাবাড়ী থানার এসআই প্রদীপ কুমার রায় ওইদিনই এ মামলাটি দায়ের করেন।
[b]ঢাকা,৫ মে (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
অপরাধ
মির্জা ফখরুলের জামিন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একটি মামলায় জামিন দিয়েছেন আদালত। সোমবার সকালে যাত্রাবাড়ী থানার একটি মামলায় মির্জা ফখরুল আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে মহানগর হাকিম মো. ওয়ায়েজ করোনি খান চৌধুরীর আদালত এ জামিন





