দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন চট্টগ্রাম মহানগরের সাবেক মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী। একই মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়ার আবেদনের শুনানি ধার্য করা হয়েছে আগামী শনিবার।
বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় জজ আদালতে এই মামলার শুনানি শেষে তাকে জামিন দেওয়া হয়।
মহিউদ্দিন চৌধুরীর আইনজীবী এডভোকেট এফতেকার সাইমুন চৌধুরী জানান, এই মামলায় তিনি আজ স্বশরীরে আদালতে উপস্থিত ছিলেন।
এ মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদনের শুনানি আগামী শনিবার শুনানি হবে।
[b]চট্টগ্রাম, ২৭ র্মাচ (টাইমনউিজবডি.কম)//এএইচ[/b]
অপরাধ
জামিন পেয়েছেন মহিউদ্দিন চৌধুরী
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন চট্টগ্রাম মহানগরের সাবেক মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী। একই





