ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ২৫ ও ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আওয়ামীপন্থি সাদা প্যানেলে সভাপতি পদে অ্যাডভোকেট সাইদুর রহমান মানিক এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আয়ুবুর রহমান মনোনয়ন পেয়েছেন। বিএনপি-জামায়াতপন্থি নীল প্যানেলে মনোনয়ন পেয়েছেন সভাপতি পদে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী।

২০১৫-২০১৬ বর্ষের কার্যকরী পরিষদের এই নির্বাচনে ২৫টি পদে প্রায় ২০ হাজার আইনজীবী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সাদা প্যানেলে সিনিয়র সহসভাপতি পদে অ্যাডভোকেট মোশাররফ হোসেন, সহ-সভাপতি পদে তারিক হোসেন, ট্রেজারার পদে মকবুল হোসেন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুস সালাম খান, সহ-সাধারণ সম্পাদক পদে শাহাদাত হোসেন ভুঁইয়া, লাইব্রেরি সম্পাদক পদে আলী আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক পদে আফরোজা ফারহানা আহমেদ অরেঞ্জ ও দফতর সম্পাদক পদে আব্দুল হাই মামুন মনোনয়ন পেয়েছেন।

অন্যদিকে নীল প্যানেলে সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট আফরোজা বেগম শেলী, সহ-সভাপতি পদে হারুন রশিদ খান, ট্রেজারার পদে আবু বক্কর সিদ্দিকী, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মাদ হাফিজুর রহমান হাফিজ, সহ-সাধারণ সম্পাদক পদে তাহেরুল ইসলাম তৌহিদ, লাইব্রেরি সম্পাদক পদে মাজেদুর রহমান মামুন, সাংস্কৃতিক সম্পাদক পদে আকলিমা আক্তার আলো ও দফতর সম্পাদক পদে শেখ আলাউদ্দিন মনোনয়ন পেয়েছেন।

গত নির্বাচনে সাদা প্যানেলের ২৫ প্রার্থীর মধ্যে সাধারণ সম্পাদক ও লাইব্রেরি সম্পাদক পদের প্রার্থী ছাড়া সভাপতিসহ সম্পাদকীয় পদের সকল প্রার্থী পরাজিত হয়েছিলেন। সদস্য পদে সাদা প্যানেলে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট আবু সাঈদ সিদ্দিকী, ফাতেমাতুজ জহুরা মনি, হাজেরা বেগম আজরা, লিলিয়া আক্তার লিলি, নাসিম জাহান রুবি, নুর জাহান আক্তার পারভীন, মরিয়ম বেগম তুলি, সাবিনা আক্তার দীপা, সাহিদা পারভীন নদী, তাহমিনা আহমেদ মিলি, বিল্লাল হোসেন লিজন পাটোয়ারি, নুর হোসেন, নুরুল ইসলাম তালুকদার, তাইবুর রহমান তুহিন ও তপো গোপাল ঘোষ।

সদস্য পদে নীল প্যানেলে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট ফাতিমা ইয়াসমিন, রেহানা পারভীন, শাহনাজ পারভীন জোছনা, মিজানুর রহমান মিজান, মজিবর রহমান, মোস্তফা কামাল, শাহ আলম, মোহাম্মাদ ইমদাদুল ইসলাম, মোহাম্মাদ কামাল হোসেন, মোহাম্মাদ রোকনুজ্জামান, মোহাম্মাদ বিল্লাল হোসেন, মোহাম্মাদ আব্দুল হান্নান খন্দকার, মোহাম্মাদ আবুল কাশেম, মোহাম্মাদ মাহবুব হাসান ও শফিকুল ইসলাম।

এই নির্বাচনে জয়ী হতে উভয় প্যানেলের প্রার্থীরা ব্যাপক প্রচারণা শুরু করেছেন। লিফলেট ও কার্ড বিতরণ ছাড়াও এসএমএস পাঠিয়ে জোর প্রচারণা চলাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও প্রচারণা চালিয়ে যাচ্ছেন অনেকে।

উল্লেখ্য, গত ২০১৪ ও ২০১৫ বর্ষের নির্বাচনে বিএনপি দলীয় নীল প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৯টি পদে এবং আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল ৬টি সদস্য পদে জয়ী হয়েছিল।

এএইচ