রাজধানীর ভাটারা থানার এক উপ-পরিদর্শক ও সহকারী উপ-পরিদর্শকের বিরুদ্ধে ঘোষ গ্রহনের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে ‘দৈনিক পুনরুত্থান’ নামের একটি পত্রিকার সম্পাদক জাহাঙ্গীর মিয়া উজ্জ্বল মামলাটি দায়ের করেন।
এদিন বাদী ঢাকা মহানগর হাকিম মো. তসরুজ্জামানের আদালতে ফৌজদারি কার্যবিধির ২০০ ধারা মোতাবেক জবানবন্দী প্রদান করেন। জবানবন্দির পর বিচারক মামলাটি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য মহানগর গোয়েন্দা পুলিশকে নির্দেশ দিয়েছেন।
[b]ঢাক, ১৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// এসআর
[/b]





