নারায়ণগঞ্জ ফতুল্লা থানা পুলিশের সাবেক ওসি হাসান আলীকে সম্পদের হিসাব বিবরণী দাখিল না করা সংক্রান্ত দুদকের মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার তিনি ঢাকার সাত নম্বর বিশেষ জজ আদালতে আত্মসমর্পন করে জামিন চাইলে বিচারক বারেকুজ্জামান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ২৪ নভেম্বর ধার্য তারিখে আদালতে না হাজির হওয়ায় এই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়না জারি করেছিলেন আদালত।

২০১৩ সালের ৩১ মার্চ এই মামলাটিতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক ইসমাইল হোসেন।

এএইচ