জেএমবির সদস্য সাইফুল ইসলাম ও আব্দুর রহমান ওরফে আলালকে ১৫ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা করে জরিমানা করেছেন ঢাকার একটি ট্রাইব্যুনাল।
বিস্ফোরক দ্রব্য মামলায় অনাদায়ে আরও ২ বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেনও ট্রাইব্যুন্যাল।
বুধবার দুপুরে ঢাকার ৩নং দ্রুত বিচার ট্রাইবুন্যালের বিচারক এবিএম সাজেদুর রহমান এ রায় ঘোষণা করেন। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আবু তালেব নামের একজনকে খালাস দেওয়া হয়।
মামলা নথিসূত্রে জানা যায়, ২০০৬ সালের ২৯ ডিসেম্বর টাঙ্গাইল থানাধীন বামনা বাইপাস মহাসড়কে ঢাকাগামী বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছিল। এসময় তাদের কাছ থেকে বিপুল বিস্ফোরক, অস্ত্র, ১৯৫টি ডেটোনেটর এবং কিছু মাদক উদ্ধার করা হয়।
আসামিদের গ্রেফতারের সময় তারা পুলিশের প্রতি গুলি ছুড়লে সোর্স জয়নাল আবদীন মারা যায়। এবং আহত হয় সিরাজ মিয়া নামের পুলিশ কনস্টেবল। এ ঘটনায় হত্যা, বিস্ফোরক, অস্ত্র ও মামলা দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৪টি মামলা দায়ের করা হয়।
[b]ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// জেইউ[/b]