সাত ভুয়া চাকরিদাতাকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
রাজধানীর কাকরাইল এলাকায় বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছিল। এসময় ১৪ ভুক্তভোগীকে তাদের জিম্মা থেকে উদ্ধার করে র্যাব।
র্যাবের মিডিয়া এ্যান্ড লিগাল উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম জানান, দীর্ঘদিন ধরে চাকরির প্রলোভন দেখিয়ে তারা বিভিন্ন লোকের কাছ থেকে অর্থ আদায় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে চার পুরুষ ও তিন নারী সদস্য রয়েছেন। বিকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান মাকসুদুল আলম।
এমকে





