গাজীপুরের কাশিমপুর কারাগার পাট-২ এ বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার দুপুর ১২টার দিকে তাকে হস্তান্তর করা হয়।
কাশিমপুর কারাগার পাট-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে এ্যানিকে কাশিমপুর কারাগার পার্ট-২ আনা হয়।
এর আগে বৃহস্পতিবার ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।
কিন্তু জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এমকে





