বাংলাদেশের সংবিধান প্রণেতা ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের নামে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডিটি করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও দৈনিক বাংলাদেশ সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ড. মিঠুন মুস্তাফিজ।
গতকাল (১৪ ডিসেম্বর) শুক্রবার সন্ধ্যায় তিনি লিখিত অভিযোগ করলে সেটাকে সাধারণ ডায়েরি হিসেবে নেয় ইবি থানা পুলিশ।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, বুদ্ধিজীবী দিবসে ঢাকার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ড. কামাল হোসেন সাংবাদিকদের ভর্ৎসনা করেছেন। তার বক্তব্য সাংবাদিকদের ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
“ড. কামালের বিরুদ্ধে মিঠুন মোস্তাফিজ মামলা করতে এলে আমরা তার অভিযোগটি নিয়ে একটি জিডি করে ডিএমপি অর্ন্তভুক্ত দারুস সালাম থানায় পাঠিয়েছি। তারা পরবর্তী কার্যক্রম পরিচলানা করবেন। ইবি থানার জিডি নম্বর- ৬২১, তারিখ: ১৪/১২/২০১৮।”
এমবি





