৭১'র মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের নায়েবে আমির আব্দুস সুবহানের বিরুদ্ধে প্রসিকিউশনের ৯ম সাক্ষী মো. রিয়াজ উদ্দিন মণ্ডলকে আসামি পক্ষের জেরা শেষ হয়েছে। আগামী বৃহস্পতিবার ১০ম সাক্ষীর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে এ জেরা গ্রহণ করা হয়।
সাক্ষী মো. রিয়াজ উদ্দিন মণ্ডলকে জেরা করেন সুবহানের আইনজীবী অ্যাডভোকেট মিজানুল ইসলাম।
উল্লেখ্য, গত বছরের ৩১ ডিসেম্বর গণহত্যা,হত্যা,অপহরণ,আটক, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ ও ষড়যন্ত্রসহ ৮ ধরনের ৯টি মানবতা বিরোধী অপরাধে সুবহানের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেন ট্রাইব্যুনাল।
২০১২ সালের ২০ সেপ্টেম্বর সকালে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে সুবহানকে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
[b]ঢাকা,কেএ,৫ জুন (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]
অপরাধ
সুবহানের বিরুদ্ধে ৯ম সাক্ষীর জেরা সম্পন্ন
৭১'র মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের নায়েবে আমির আব্দুস সুবহানের বিরুদ্ধে প্রসিকিউশনের ৯ম সাক্ষী মো. রিয়াজ উদ্দিন মণ্ডলকে আসামি পক্ষের জেরা শেষ হয়েছে।





