রাজউক, এলজিইডি, সিটি কর্পোরেশন ও গ্যাস ক্ষেত্রসহ দেশের সকল খাতেই দুর্নীতি রয়েছে। কোন খাতে দুর্নীতি নেই সেটাই আগে বের করতে হবে বলে মন্তব্য করেছেন দুদকের চেয়ারম্যান মো. বদিউজ্জামান।
সোমবার সকালে জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শণ ও শিক্ষার্থী সমাবেশে তিনি এসব কথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, দুদক শক্তিশালী এবং সম্পূর্ণ স্বাধীন যদিও মাঝখানে বিশেষ করে সরকারি কর্মকর্তাদের ওপর আইন প্রয়োগের ক্ষেত্রে সামান্য সমস্যা হতে যাচ্ছিল, সেটাও উচ্চ আদালত খারিজ করে দিয়েছে।
এসময় তিনি বলেন, আট-দশজন এমপি-মন্ত্রীসহ প্রভাবশালীদের কাছ থেকে সম্পদের হিসাব চাওয়া হয়েছে। এর মধ্যে কিছু তদন্ত শেষ হয়েছে। যাদের তথ্যে অসঙ্গতি পাওয়া গেছে তাদের চিঠি দেওয়া হয়েছে। তারা সঠিক জবাব দিতে না পারলে দুদকের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুর জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম, পুলিশ সুপার আব্দুল বাতেন, স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমানসহ আরও অনেকে তার সাথে ছিলেন।
[b]ঢাকা, ৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]
অপরাধ
কোন খাতই দুর্নীতিমুক্ত নয়: বদিউজ্জামান
রাজউক, এলজিইডি, সিটি কর্পোরেশন ও গ্যাস ক্ষেত্রসহ দেশের সকল খাতেই দুর্নীতি রয়েছে। কোন খাতে দুর্নীতি নেই সেটাই আগে বের করতে হবে বলে মন্তব্য করেছেন দুদকের চেয়ারম্যান মো. বদিউজ্জামান।