যৌন হয়রানীর দায়ে এক ইউপি মেম্মারকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিন শ্রীপুর ইউপি সদস্য মিলন হোসেনকে এ করাদণ্ড দেয়া হয়। রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক হোসেন এ সাঁজা দেন।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম রহমান জানান,প্রায় এক বছর আগে মিলন হোসেনকে ডিভোর্স দেন তার স্ত্রী আফরোজা খাতুন। এরপরও বিভিন্ন সময় মিলন তার সাবেক স্ত্রীকে উত্ত্যক্ত করত। সম্প্রতি উত্ত্যক্তের মাত্রা বেড়ে যায়া। এ ঘটনায় তার সাবেক স্ত্রী থানায় একটি লিখিত অভিযোগ দেন। এর ভিত্তিতে মিলন হোসেনকে পুলিশ আটক করে।
এরপর তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক হোসেনের আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাকে এক বছরের কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরন করেন।
[b]ঢাকা, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ
[/b]