অপহরণের চার দিন পর ময়মনসিংহের মুক্তাগাছায় অপহত গৃহবধূ সাবিনা ইয়াসমীনকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়ছে চায়না ও রেহেনা নামে দুই নারীকে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে মুক্তাগাছার হৃদয় মোড়ের একটি বাসা থেকে অচেতন অবস্থায় সাবিনাকে উদ্ধার করে পুলিশ।

উদ্ধার হওয়া সাবিনা ইয়াসমীন মুক্তাগাছা শহরের পাড়াটুঙ্গী বাজার নিবাসী রনি ইসলাম মুন্নার স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।

গৃহবধূর দেবর রকি ইসলাম মাসুমের বরাত দিয়ে ময়মনসিংহ মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করীম জানান, গৃহবধূ সাবিনা রোববার দুপুরে কেনাকাটার জন্য দরিচিনি বাজারে যাচ্ছিলেন। পথে তাঁকে অপহরণ করে সেকান্দর নামে এক ব্যক্তি। পরে মোবাইল ফোনে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন সেকান্দর। বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ অভিযান চালিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে।

ওসি আরো জানান, আটক চায়না অপহরণকারী সেকান্দরের খালা। আর রেহেনা সেকান্দারের স্ত্রী।

এমআইএস