৭১এ মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মামলার তদন্তকারী কর্মকর্তার জবানবন্দি গ্রহন শুরু হচ্ছে বুধবার।  
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এর আগে রাষ্ট্রপক্ষের ২৩তম সাক্ষী তদন্ত সংস্থার লাইব্রেরিয়ান আনিসুর রহমানের সাক্ষ্যগ্রহণ করেন।
ট্রাইব্যুনাল মীর কাসেম আলীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ২৪তম সাক্ষী মামলার তদন্তকারী কর্মকর্তার মো. নুরুল ইসলামের জবানবন্দি গ্রহণের জন্য বুধবার ধার্য্য করেন। এসময় মীর কাসেম আলী আদালতে হাজির ছিলেন।
গত বছরের ১৮ নভেম্বর মীর কাসেম আলীর বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্যের (ওপেনিং স্টেটমেন্ট) মধ্য দিয়ে বিচার কাজ শুরু হয়। ১১ ডিসেম্বর তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। তার আগে গত বছররে ৩০ সেপ্টেম্বর মীর কাসেমের মামলা দ্বিতীয় ট্রাইব্যুনালে স্থানান্তর করেন ট্রাইব্যুনাল-১।
[b]ঢাকা, একেএ, ৮ এপ্রিল (টাইম নিউজ) // জেএ[/b]