ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলায় হেলাল উদ্দিন (৩২) ইয়াবা ব্যবসায়ীকে ১৫০ পিস ইয়াবাসহ আটক করেছেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার রাতে তাকে আটক করা হয় ।
শনিবার দুপুরে ডিবি ওসি ইমারত হোসেন গাজী সাংবাদিকদের এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডিবি’র নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ীয়া উপজেলার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে ময়মনসিংহ কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদক ব্যবসায়ী হেলাল উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।
এমই





