ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেকে ৪টি স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ।
রোববার (২১ এপ্রিল) রাত ১টার দিকে বিমানবন্দরের ৮নং বোর্ডিং ব্রিজের টয়লেট থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। যার ওজন ছিল প্রায় ৪ কেজি।
ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার অথেলো চৌধুরী জানান, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮নং বোর্ডিং ব্রিজের টয়লেট থেকে ৪ কেজি ওজনের ৪টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এই ঘটনার পর থকে চোরাচালানে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
উদ্ধারকৃত ওই স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা বলে জানান ঢাকা কাস্টম হাউসের ওই কর্মকর্তা।
এমবি





