শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রামপুর টেলিভিশন সেন্টারের কাছে দুর্বৃত্তের গুলিতে সোহান চৌধুরী (২৩) নামে এক যুবক আহত হয়েছেন।
ঢাকা মেডিকেল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান, সোহানের ডান পায়ে একটি গুলি লেগেছে।
সোহান ঢামেক হাসপাতালে সাংবাদিকদের বলেন, টিভি গেইটের বিপরীতে তাদের বাসা থেকে বের হওয়ার পর কয়েকজন যুবক তাকে গুলি করে।
তবে কেন তাকে গুলি করা হয়েছে সে বিষয়ে কিছু বলেননি এই যুবক।
এআর





