দুর্নীতির ও অর্থআত্মসাতের মামলায় ঢাকা জিপিও’র ২ জন  পোষ্টার অপারেটরের ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এ  রায় দিয়েছে।
দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য টাইমনিউজবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন ।
সাজাপ্রাপ্ত আসামিরা হলো-ঢাকা জিপিও’র পোস্টার অপারেটর  মো. নূরুল ইসলাম এবং মো. আব্দুর রশিদ।
তাদের বিরুদ্ধে  ৩ লাখ ৯০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালে পল্টন থানায় ৪০৯/৪২০/১০৯ ধারায় মামলাটি দায়ের করে দুদক। মামলা নং ১৪(৮)।
বিচারিক আদালতে ওই মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা। জরিমানার অর্থ অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেয়া হয়েছে। আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
[b]ঢাকা, একে,৮ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]