রাজধানীর কল্যাণপুর এলাকায় সন্ত্রাসী হামলায় তিনজন গুলিবিদ্ধ ও ৩০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ (মঙ্গলবার) বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
মিরপুর থানা পুলিশ সন্ত্রাসীদের গুলিতে ৩জন গুলিবিদ্ধ ও টাকা ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করেছে। গুলিবিদ্ধদের মধ্যে রয়েছে জাহাঙ্গীর রহমান তুহিন, আখতার ও তুহিন।
এদের মধ্যে জাহাঙ্গীরকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে এবং আখতার ও তুহিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, আহত তিনজন একটি মাল্টি ন্যাশনাল কম্পানিতে চাকুরি করেন। তারা কল্যাণপুর ইসলামী ব্যাংক থেকে ৩০ লাখ টাকা তুলে তাদের কম্পানিতে যাচ্ছিল। যাবার পথে ছিনতাইয়ের এই ঘটনা ঘটে।
বেলা পোনে চারটার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ছিনতাইয়ের সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে এরইমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক আলামত সংগ্রহ করে দোষীদের গ্রেফতারে কাজ শুরু করেছে বলে টাইমনিউজবিডিকে জানিয়েছেন মিরপুর থানার ওসি (অফিসার ইন চার্জ) সালাহউদ্দিন।
ঢাকা, জেইউ, ২৪জুন (টাইমনিউজবিডি.কম) // কেবি





