বাংলাদেশের আদি সংবাদ পত্র দৈনিক ইনকিলাব বন্ধের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি আগামীকাল পর্যন্ত মূলতবি করেছেন আদালত।
সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চে প্রথম দিনের শুনানি শেষে মামলার কর্যক্রম আগামীকাল পর্যন্ত মুলতবী করেন আদালত।
আদালতে ইনকিলাবের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক উল হক, অ্যাডভোকেট আহসানুল করিম।
অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যটর্নি জেনারেল মোকলেছুর রহমান।
ব্যারিস্টার রফিকুল হক বলেন, বাংলাদেশ সংবাদ সংস্থা’র অনুচ্ছেদ ২০ অনুযায়ী জনগনের স্বার্থ রক্ষায় হস্তক্ষেপ করলে একটি পত্রিকা বন্ধ করা যাবে। কিন্তু ইনকিলাব জনগনের স্বার্থে কোন হস্তক্ষেপ করে নাই। এখানে দায়ভারটি সাংবাদিকের। সুতরাং ৯০ দিনের মধ্যে উচ্চ আদালতের আদেশে ছাপাখানার সিলগালা খুলে দেয়ার বিধান রয়েছে।
তিনি আরো বলেন, আমাদের দেশে এমন কোন আইন নেই যার ভিত্তিতে পুলিশ কোন পত্রিকার ছাপাখানা সিলগালা করতে পারে।সুতরাং ইনকিলাবের ছাপাখানা খুলে দেয়া হোক।
এর আগে গতকাল রোববার ইনকিলাবের পক্ষে রিট আবেদন দায়ের করেন কাদেরী পাবলিশার্স এন্ড প্রিন্টার্স।
গত ১৬ জানুয়ারি রাতে ইনকিলাবের ছাপাখানা সিলগালা করে বার্তা সম্পাদকসহ তিনজন সাংবাদিককে আটক করে পুলিশ।
ঢাকা, জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জি
অপরাধ
ইনকিলাব বন্ধের রিটের পরবর্তী শুনানি আগামীকাল
বাংলাদেশের আদি সংবাদ পত্র দৈনিক ইনকিলাব বন্ধের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি আগামীকাল পর্যন্ত মূলতবি করেছেন আদালত। সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চে প্রথম দিনের শুনানি শেষে মামলার কর্যক্রম আগামীকাল পর্যন্ত মুলতবী করেন আদালত।





