হরতাল ঘোষণার খবর গণমাধ্যমে প্রচার করা জনগনের জানমালের ক্ষতির জন্য উস্কানিমুলক কিনা, যদি উস্কানিমুলক হয় তাহলে এ রকম খবর কেন বন্ধ করার নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইর্কোট।

একই সঙ্গে এরকম খবর গনমাধ্যমে প্রচারে স্বাধীন কিনা তা জানতে চেয়েও রুল জারি করেছেন আদালত।

ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআইসহ চার সংগঠনের দায়ের করা রিটের প্রাথমিক শুনানি করে সোমবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আজ আদালতে রিট আবেদনের পক্ষে শুনানী করেন অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকি। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার ইমতিয়াজ মঈনুল ইসলাম।

পরে ব্যারিস্টার ইমতিয়াজ মঈনুল ইসলাম আদালতের আদেশ সাংবাদিকদের জানান।

আগামী চার সপ্তাহের মধ্যে সরকার,স্বরাস্ট্র সচিব, অর্থ সচিব, বাংলাদেশ ব্যংকের গভর্নরসহ ৪২ জন বিবাদীকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

গতকাল রোববার ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই, বিজিএমইএ, বিটিএমইএ এবং বিকেএমইএ হরতাল অবরোধের উপর বিধি নিষেধ আরোপ এবং ক্ষতিপূরণ চেয়ে এ রিটটি দায়ের করেন।

একই সঙ্গে আরো বেশ কয়েকটি রুল চেয়েছিলেন রিট আবেদনকারীরা।

এসএইচ