এখন থেকে হাজিরা তাদের পছন্দের এয়ারলাইন্সে হজে যেতে পারবেন। ২টি বিমানে করে হজ্জে যাওয়ার বিষয়ে সরকারের সিদ্ধান্তটিকে অবৈধ বলে হাইকোর্ট রায় দেয়ায় হাজিরা এখন থেকে এ সুবিধা পাবেন।
বৃহস্পতিবার শুনানি শেষে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. হাবিবুল গনি এ রায় দেন।
২০১৩ সালের ২৪ সরকার সিদ্ধান্ত নিয়েছিল শুধুমাত্র দুটো এয়ারলাইন্স বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্সে করে হজে যেতে পারবেন।
এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) হাইকোর্টে রিট করে। বৃহস্পতিবার রিটের শুনানি শেষে হাইকোর্ট এ রায় দেন।
এ রিটের আবেদনকারী আইনজীবী হিসেবে ছিলেন ব্যারিস্টার মাহবুব শফিক।
[b]ঢাকা,২০ ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
অপরাধ
পছন্দের এয়ারলাইন্সে যেতে পারবেন হাজিরা
এখন থেকে হাজিরা তাদের পছন্দের এয়ারলাইন্সে হজে যেতে পারবেন। ২টি বিমানে করে হজ্জে যাওয়ার বিষয়ে সরকারের সিদ্ধান্তটিকে অবৈধ বলে হাইকোর্ট রায় দেয়ায় হাজিরা এখন থেকে এ সুবিধা পাবেন। বৃহস্পতিবার শুনানি শেষে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. হাবিবুল গনি এ রায় দেন।





