লালমনিরহাটের হাতীবান্ধায় ১৩০ পিচ ইয়াবা ও একটি মোটরসাইকেলসসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দিনগত রাতে উপজেলার দোয়ানী তিস্তা ব্যারাজ চেক পোষ্ট এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার মহেষ চন্দ্র রায়ের পুত্র হরেন্দ্র নাথ রায় দেবাশীষ ও তমছের আলীর পুত্র মুমিনুল ইসলাম আকাশ।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে দোয়ানী চেক পোষ্ট এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় তাদের আটক করলে তাদের শরীর তল্লাসী করে ১৩০ পিচ ইয়াবা ও একটি পালসার মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে তাদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।

নুরনবী