প্রথম আলোর বিরুদ্ধে দায়ের করা দুই শ কোটি টাকার মানহানির মামলা আমলে নিয়ছেন আদালত।
একই সঙ্গে মামলা আমলে নিয়ে সম্পাদক মতিউর রহমানসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।
সোমবার বিচারক মুহাম্মদ আবু তাহের এ আদেশ দেন।
এই মামলার তিন আসামী প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, বার্তা সম্পাদক এবং কুমিল্লা জেলার নিজস্ব প্রতিবেদক।
এই আসামীদের আইনজীবীর মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে জবাব দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
গত ৩ মার্চ ঢাকার চতুর্থ যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি করেন কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড নামের একটি জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এমএ রশিদ।
প্রথম আলোয় একটি সংবাদ প্রকাশের কারণে মানহানি হয়েছে বলে দু’শ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেন বাদী।
শুনানি করেন বাদীর আইনজীবী মো. মনিরুজ্জামান হাওলাদার।
[b]ঢাকা, জিই ১০ মার্চ (টাইমনিউজবিডি.কম)
[/b]
অপরাধ
প্রথম আলোর বিরুদ্ধে মামলা আমলে নিয়েছেন আদালত
প্রথম আলোর বিরুদ্ধে দায়ের করা দুই শ কোটি টাকার মানহানির মামলা আমলে নিয়ছেন আদালত। একই সঙ্গে মামলা আমলে নিয়ে সম্পাদক মতিউর রহমানসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। সোমবার বিচারক মুহাম্মদ আবু তাহের এ আদেশ দেন।





