ফেনী সদরে র্যাবের সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় দুইজন নিহত হয়েছেন। র্যাবের দাবি তারা মাদক ব্যবসায়ী ছিলেন।
মঙ্গলবার রাত সোয়া দশটার দিকে উপজেলার ধর্মপুরে বন্দুকযুদ্ধের ঘটনায় সুমন ওরফে লাল সুমন (৩৭) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হন।
র্যাব-৭ এর অধিনায়ক শাফায়েত জামিল এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- সুমন তালিকাভুক্ত মাদক বিক্রেতা। তার নামে ফেনী মডেল থানায় তিনটি মামলাসহ ছয়-সাতটি মামলা রয়েছে।
অপরদিকে ফেনী সদরের লেমুয়া এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে কবির হোসেন (৩৭) নামে আরেক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
তার বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি থানায়। এসময় ঘটনাস্থল থেকে বিপুল সংখ্যক অস্ত্র ও গুলি উদ্ধার করে র্যাব। এএস





