গাজীপুরের কালিয়াকৈরে বোর্ড মিল এলাকায় ফ্যাশন নিট কোম্পানি লিমিটেড নামে একটি সোয়েটার কারখানার এক কোটি ৩৩ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

সোমবার বিকাল ৪টার দিকে ফাঁকা গুলি ছুড়ে এ ছিনতাই ঘটে।

কারখানার কর্মকর্তারা জানান, মাইক্রোবাসে করে দু’জন কর্মকর্তা আশুলিয়ার জামগড়া এলাকায় কোম্পানির আরেকটি কারখানা থেকে কর্মীদের বেতন-ভাতার এক কোটি ৩৩ লাখ টাকা নিয়ে কালিয়াকৈরের পাশাগেট এলাকার কারখানায় আসছিলেন। তারা বোর্ড মিল এলাকায় পৌঁছালে অস্ত্রধারী ছয় যুবক মাইক্রোবাসের গতিরোধ করে। এসময় তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে টাকা ছিনিয়ে নিয়ে যায়।

ঢাকা. ৭ জুলাই ( টাইমনিউজবিডি.কম) // জেএ