রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত ১৪ ক্লিনিক ও হাসপাতাল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোহরাওয়ার্দী হাসপাতালের বিপরীত বাবর রোড ও খিলজি রোড সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত অবৈধ/লাইসেন্সবিহীন ক্লিনিক ও হাসপাতাল গুলো বন্ধের নির্দেশ দেয়।

এক রিট আবেদনের শুনানি নিয়ে আজ (১১ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।  

এর আগে একটি মানবাধিকার সংগঠনের পক্ষে আইনজীবী মনজিল মোরশেদ এই রিট আবেদন করেন। রিটে ‘৫০০ মিটারের মধ্যে ২৬ হাসপাতাল’শীর্ষক একটি পত্রিকার প্রতিবেদনও সংযুক্ত করেন।

হাসপাতালগুলো হলো- বিডিএম হসপিটাল, সেবিকা জেনারেল হাসপাতাল, জনসেবা নার্সিং হোম, লাইফ কেয়ার নার্সিং হোম, রয়্যাল মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবাব সিরাজউদ্দোলা মেন্টাল হসপিটাল, মনমিতা মেন্টাল হসপিটাল, প্লাজমা মেডিকেল সার্ভিস এন্ড ক্লিনিক, শেফা হসপিটাল, ইসলামিয়া মেন্টাল হসপিটাল, মক্কা মেডিয়ান জেনারেল হাসপাতাল, নিউ ওয়েল কেয়ার হসপিটাল ও বাংলাদেশ ট্রমা স্পেশালাইজড হসপিটাল।

এমবি