হরযত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে ৪কেজি ৫০০গ্রাম স্বর্ণসহ হাফিজুর রহমান নামে এক জনকে আটক করেছে বিমান বন্দর কর্তৃপক্ষ।
হাফিজুর রহমান সিভিল এভিয়েশনের কর্মকর্তা।
আজ শনিবার দুপুরে থাইলেন্ড এয়ারলেন্সের একটি বিমান থেকে তাকে আটক করা হয়।
কাষ্টমের সহকারী কমিশনার ফরিদ আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্বর্ণগুলো হাফিজুর রহমানের কমড়ে লুকানো ছিলো। যার মূল্য প্রায় দুই কোটি টাকা।
তিনি বলেন, আটককৃত হাফিজুর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এআই/এমকে





