মাদারীপুরে এক যুগের বেশি সময় আগে পুলিশের বিশেষ শাখার এক কর্মকর্তাসহ দুইজনকে হত্যার ঘটনায় চরপন্থি দল সর্বহারা পার্টির ২০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মনির কামাল বুধবার এই মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- শিবচর উপজেলার উমেদপুরের আলাউদ্দিন মাতুব্বরের ছেলে আবু তালেব মাতুব্বর ও সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের খালাসিকান্দির আয়উব খালাসীর ছেলে শাহাদাৎ খালাসী।

মামলার সূত্রে জানা যায়, শিবচর বাজারে হোটেল ব্যবসাকে কেন্দ্র করে মোস্তফা মাতুব্বরের সঙ্গে তার ছোট ভাই আবু তালেবের বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে ১৯৯৭ সালের ৪ এপ্রিল রাতে আবু তালেব তার সহযোগী শাহাদাৎকে নিয়ে হোটেলর মধ্যে ঘুমন্ত অবস্থায় মোস্তফাকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে।

ঘটনার পরদিন মোস্তফার স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে শিবচর থানায় দুইজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ১৯৯৮ সালের ৩১ মে থানার উপ-পরিদর্শক (এসআই) খালেক আবু তালেব ও শাহাদাতের নামে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দেন।

দীর্ঘ যুক্তিতর্ক শেষে বিচারক মামলার দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা করে জরিমানা করেন। অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। মামলায় গ্রেফতারের পরে আসামিরা জামিন নিয়ে পলাতক রয়েছেন।

মাদারীপুর জেলা দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মো. এমরান লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

এএস