রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের সক্রিয় ১০ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)।
শনিবার (২২ জুলাই) দিবাগত রাতে নিউমার্কেট ও শেরেবাংলা নগর এলাকায় তাদের গ্রেফতার করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তবে প্রাথমিকভাবে গ্রেফতারকৃতদের বিস্তারিত নাম পরিচয় জানাতে পারেননি তিনি।
এমবি





