বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
শুক্রবার দুপুর পৌনে ২টায় তিনি কাশিমপুর কারাগার থেকে বেরিয়ে আসেন।
টানা অবরোধ কর্মসূচির মধ্যে গত জানুয়ারি মাসে গ্রেফতার হন শমসের মবিন চৌধুরী। তার বিরুদ্ধে গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার মামলা রয়েছে।
এমএইচ





