৭১’র মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত জাতীয় পার্টির সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে প্রসিকিউশনের ২৩তম সাক্ষীর জবানবন্দী গ্রহণ করেছে ট্রাইব্যুনাল।
রোববার আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে এ সাক্ষ্য গ্রহণ করা হয়।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের সাক্ষী আমেনা খাতুনকে সাক্ষ্য গ্রহণে সহায়তা করেন প্রসিকিউটর রানা দাস গুপ্ত। কায়সারের পক্ষে উপস্থিত ছিলেন- আইনজীবী এস এম শাহজাহান ও মিজানুল ইসলাম ।
জবানবন্দী প্রদান কালে সাক্ষী আমেনা খাতুন কান্নাকাটি করেন। এসময় ট্রাইব্যুনাল তাকে বলেন কান্না না করে আপনি কি জানেন তা বলুন, আমরা ন্যায় বিচার করব।
উল্লেখ্য,গত ১১নভেম্বর ট্রাইব্যুনালে সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে হত্যা,গণহত্যা,নির্যাতন,অগ্নিসংযোগ ও মানবতাবিরোধী অপরাধের ১৮টি অভিযোগ দাখিল করেন প্রসিকিউশন। এর মধ্যে ১৬টি অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।
গত ১৫ মে বুধবার কায়সারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এরপর ২১ মে মঙ্গলবার বিকাল পৌনে ৪ টায় কায়সারকে রাজধানী অ্যাপলো হাসপাতাল থেকে গ্রেফতার করে আদালতে হাজির করা হলে ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠিয়ে দেয়। গত ৩০ জুলাই কায়সারকে শর্ত সাপেক্ষে জামিন দেন ট্রাইব্যুনাল।
ঢাকা,কেএ ১৫ জুন (টাইমনিউজবিডি.কম)//এসাআর





