নারায়ণগঞ্জের বহুল আলোচিত ৭খুনের মামলার প্রধান আসামিনূর হোসেনকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। এজন্য ইতোমধ্যেই যোগাযোগ শুরু করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
দুই দেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশ এই উদ্যোগ নিয়েছে। ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক নূর হোসেনকে দেশে আনার বিষয়েবাংলাদেশ পুলিশও তৎপরতা শুরু করেছে। দুই দেশের সরকার পর্যায়ে যোগাযোগের পাশাপাশি ইন্টারপোলেরও সহযোগিতা চাওয়া হয়েছে।
নূর হোসেন সংক্রান্তপুলিশের তথ্য সম্বলিত কাগজ-পত্রসহ চিঠি বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, নূর হোসেনকে দেশে আনার জন্য ঢাকায় ভারতীয় হাই কমিশনের মাধ্যমে ভারতের সাথে যোগাযোগ শুরু করা হয়েছে। এছাড়া নূর হোসেন কলকাতায় কি অভিযোগে গ্রেফতার রয়েছে, সে সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য ভারতকে অনুরোধ জানিয়েছি। তবে নূর হোসেনের ব্যাপারে ভারত তাৎক্ষণিকভাবে কিছুই জানায় নি।
ঢাকা, ১৭ জুন (টাইমনিউজবিডি.কম)//এসআর





