রাজধানীর মহাখালীর আমতলীতে এক নারীকে নারীকে ধর্ষণের চেষ্টাকালে রক্ষা করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) তাপস কুমার দাস। এবং বখাটের হাতে মারাত্মক জখম ওই নারীকে চিকিৎসার জন্য হাসপাতালেও নিয়ে যান তিনি। বুধবার সকাল ছয়টার দিকে এই ঘটনা ঘটে। আক্রান্ত নারী বেসরকারী টিভি চ্যানেল টোয়েন্টিফোরের নিরাপত্তাকর্মী।

ঘটনাস্থল থেকে আলমগীর নামের এক ব্যক্তিকে আটক করে বনানী থানায় পাঠান পুলিশ কর্মকর্তা তাপস কুমার দাস।

মামলার এজাহারে বলা হয়, প্রতিদিনের মত বুধবার সকাল সাড়ে পাঁচটার দিকে বাসা থেকে অফিসের উদ্দেশ্যে রওনা হন তিনি। বনানীর আমতলী ক্রসিংয়ের রাস্তার পূর্ব পাশের চায়ের দোকানের সামনে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এমন সময় হঠাৎ করে সেখানে এসে আলমগীর নামের এক ব্যক্তি তাকে কুপ্রস্তাব দেয়। এরপর সে তাকে নানাভাবে শ্লীলতাহানি করে। বাধা দিলে তার নাকে-মুখে আঘাত করে। আঘাতে মেয়েটি মাটিতে পড়ে যায়।

এ ঘটনায় বনানী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং-২১) দায়ের করা হয়েছে।

এসএম