হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে বৈদেশিক মুদ্রাসহ আব্দুল কুদ্দুস নামের এক ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে আটক করা হয়।

এপিবিএনের জ্যেষ্ঠ সহকারী এএসপি আলমগীর হোসেন শিমুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে প্রায় সাড়ে ৫ লাখ টাকা মূল্যমানের বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়।

কেএইচ