মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর রিভিউ আবেদনের শুনানি চলছে।
বুধবার সকাল ৯টা ৫ মিনিটে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে শুনানি শুরু হয়।
সাকা চৌধুরীর পক্ষে শুনানি করছেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে উপস্থিত আছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগে গতকাল সাকা চৌধুরীর রিভিউ আবেদন শুনানির নির্ধারিত দিন থাকলেও প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ ‘নট টুডে (আজ নয়)’ বলে আদেশ দেন।
সেই মোতাবেক আজকের কার্যতালিকায় সাকা চৌধুরীর রিভিউ আবেদনের বিষয়টি ৩ নম্বরে স্থান পায়।
গত ১৪ অক্টোবর ফাঁসির দণ্ড থেকে খালাস চেয়ে রিভিউ আবেদন দাখিল করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী। সাকা চৌধুরী তার মোট ১০৮ পৃষ্ঠার রিভিউ আবেদনে ১০টি যুক্তি দেখিয়ে অভিযোগ থেকে অব্যাহতি ও মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়েছেন।
এর আগে গতকাল মঙ্গলবার একই মামলায় রিভিউ আবেদনের শুনানি হয় জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের।
এআই





