পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগেই কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করার প্রস্তুতি নেওয়ার নির্দেশ আইনগত কর্তৃত্ব বহির্ভূত বলে মন্তব্য করেছেন কামারুজ্জামানের আইনজীবী এডভোকেট শিশির মনির।
বুধবার রাতে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আইনমন্ত্রীর এই নির্দেশ আইনগত কর্তৃত্ব বহির্ভূত।
শর্ট জাজমেন্ট দিয়ে ফাঁসি কার্যকর করার কোনো সুযোগ নেই।
পূর্ণাঙ্গ রায় দেখা কামারুজ্জামান সাহেবের সাংবিধানিক অধিকার।’
এএইচ





