ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৩ জনকে আটক করেছে। পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে তাদের আটক করা হয়।

গতকাল সোমবার (২১ নভেম্বর) ভোর ছয়টা থেকে আজ মঙ্গলবার (২২ নভেম্বর) ভোর ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।

আটকের সময় তাদের থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আটককৃতরা মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত। রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবন করতে তারা।

অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২ হাজার ৫৭০ পিস ইয়াবা, ২১ দশমিক ৫ গ্রাম পুরিয়া হেরোইন, ৫০ বোতল ফেনসিডিল, ১১ কেজি ৫৫০ গ্রাম গাঁজা, পাঁচ বোতল বিদেশি মদ।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা করা হয়েছে।

এবিএস