বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫ জনের জামিন ১৭ জুন পর্যন্ত বর্ধিত করেছেন আদালত।
গত বছরের ডিসেম্বর মাসে হরতাল অবরোধে গাড়ি ভাংচুর, গাড়িতে আগুন ও হত্যা সংক্রান্ত পৃথক দু’টি মামলায় এ আদেশ দেয়া হয়।
রমনা থানার ওই দুই মামলায় মির্জা ফখরুলসহ অন্যরা সোমবার আদালতে হাজিরা দিয়ে জামিন বাড়ানোর আবেদন জানান। শুনানি শেষে ১৭ জুন পর্যন্ত জামিন বর্ধিত করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাত।
বাকি ৪ আসামি হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা, সদস্য সচিব আব্দুস সালাম ও ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল।
মামলা দু’টির একটি বিতর্কিত ৫ই জানুয়ারীর নির্বাচনের আগে ২০১৩ সালের ২৪ ডিসেম্বর বাংলামটরে পুলিশের রিকুইজিশন করা বাসে পেট্রোল বোমা হামলায় ট্রাফিক পুলিশের কনস্টেবল পুড়ে মারা যাওয়ার ঘটনায় দায়ের করা হয়েছিল। অন্যটি গাড়ি ভাংচুর ও গাড়িতে আগুন সংক্রান্ত। এসব মামলায় তারা জামিনে ছিলেন।
[b]ঢাকা,  ১২ মে (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]