রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মো. ফারুখ (৩৫)। সে বাঁদরের খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করতো বলে জানা গেছে।

শুক্রবার দিবাগত রাতে পল্লবী সিরামিক রোডের মসজিদ সংলগ্ন সোহেলের চায়ের দোকানের পেছনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূ্ত্রে জানা গেছে, ফারুখ রাতে বিদ্যুৎস্পৃষ্ট হলে স্থানীয় সোহেল এবং আনিস তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ফারুখকে মৃত ঘোষণা করেন।

তবে ফারুখের বুকে ধারালো অস্ত্রের আঘাত থাকায় ঢামেকের ক্যাম্প পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করেছে। লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ফারুখ মাগুরা জেলার সদর থানার বাদশা মিয়ার ছেলে।

ঢাকা, ১৪ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ