ডেমরায় দেড় কেজি গাঁজাসহ কুখ্যাত ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে ডেমরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মুস্তাকিন সারুলিয়া বাজার জনতা হাসপাতাল সংলগ্ন ওয়াসা রোড থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলো- হবিগঞ্জের বানিয়াচং থানার ইকরাম গ্রামের শুভ্রত দাসের পুত্র মতিলাল দাস (৩০) ও কিশোরগঞ্জের ভৈরব থানার সাংলাজাকাটা গ্রামের মৃত মো. চান্দু মিয়ার ছেলে মো. দুলাল (৪৩)।

পুলিশ জানায়, উক্ত ২ মাদক ব্যবসায়ী গত কয়েক বছর যাবৎ ডেমরার সারুলিয়াসহ বিভিন্ন এলাকায় সীমান্ত দিয়ে আসা ইয়াবা, গাঁজা, হেরোইন, চরশসহ নানা প্রকার মাদক পাইকারী বিক্রি করে বলে একাধিক অভিযোগ রয়েছে।

এসএইচ