রাজধানীর সেগুন বাগিচায় ১০ জন নারীকে আটক করেছে ডিবি পুলিশ।
আজ রোববার দুপুর ৩ টার দিকে সেগুন বাগিচার ৩১ নং বাসা থেকে তাদের আটক করা হয় বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী মো. আরিফ জানান, বাসায় মৃত্যু বার্ষিকীও দোয়া অনুষ্ঠান চলছিল। সেখানে আসা ১০ জন নারীকে আটক করে তাদের ডিবি কার্যালয়ে নিয়ে যায়। আর প্রতিবেক আকটকৃতদের যখন গাড়ীতে উঠানো হচ্ছিল, তখন বাসা থেকে একটি শপিং ব্যাগ ভর্তি কিছূ কাগজের টুকরাও পেপার দেখতে পান।
বাসার কেয়ার টেকার নয়ন আহমেদ জানান, নাবিল আহমেদের পিতার আজ মৃত্যু বার্ষিকী ছিল সে সুবাদে বাসার লোকের নিকট আত্নীয়রা বাসায় সকাল থেকে আসছিল, কিন্ত বেলা তিনটার দিকে হঠাৎ কিছু সংখ্যক পুলিশও ডিবি বাসায় আসা ১০ নারী অতিথিকে গ্রেফতার করে নিয়ে যায়।
এডিসি দক্ষিণ বিভাগের রাজিব আল মাসুম টাইম নিউজ বিডিকে জানান, রাজধানীর সেগুন বাগিচার ৩১ নং বাসা থেকে ১০ জন নারীকে গ্রেফতার করা হয়েছে, তাদের সাথে কোন রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।
এমএ/এসএইচ





