ফেনীর ফুলগাজী উপজেলায় ছাত্রলীগ নেতা বিমল হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন, অনাদায়ে দুই বছরের জেল ও মোট দুই লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

এছাড়া আরো ছয় আসামিকে সাত বছর করে কারাদণ্ড, অনাদায়ে ছয় মাসের জেল ও মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাকি আসামিদের খালাস দেওয়া হয়।

বুধবার (০১ জুন) দুপুরে ফেনীর অতিরিক্ত জেলা ও দায়েরা জজ আদালতের বিচারক নিলুফা সুলতানা এ রায় দেন।

আদালত সূত্র জানায়, ১৯৯৭ সালের ২৭ অক্টোবর ফুলগাজী উপজেলার জিএম হাট উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন ছাত্রলীগের নেতা বিমল চন্দ্র দাসকে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয়। দুই পর নিহতের ভাই পরিমল চন্দ্র দাস বাদী হয়ে ৩৬ জনকে আসামি করে ফুলগাজী থানায় হত্যা মামলা করেন। ওই ‍মামলায় বুধবার আদালত এ রায় ঘোষণা করেন।

ফেনী জেলা জজ কোর্টের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর (এপিপি) দ্বিজেন্দ্র কুমার কংশ বণিক জানান, এ মামলার সব আসামি পলাতক রয়েছেন।

ওএফ