আদালতের নির্দেশের পরও রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত ফুটপাত দখলমুক্ত না করায় তাদের বিরুদ্ধে এই রুল জারি করা হয়।
চার ওসির কেন আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। তারা হলেন- বংশাল থানার নুর-ই আলম সিদ্দিকী, সূত্রাপুর থানার আশরাফ উদ্দিন, কোতোয়ালি থানার আবুল হাসান ও শাহবাগ থানার আবু বকর সিদ্দিকী।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আজ সোমবার বিচারপতি সালমা মাসুউদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আ্যডভোকেট মনজিল মোরসেদ।
এর রোববার রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে হাইকোর্টের দেয়া রায় কার্যকর না হওয়ায় এই চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে রিট করেন আইনজীবী মনজিল মোরসেদ।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করা হয়।
জারিফ





