চট্টগ্রামের হাটহাজারী থেকে একে-৪৭ রাইফেল ও গোলাবারুদসহ ২ অস্ত্র বিক্রেতাকে আটক করেছে র্যা ব।
আটককৃতরা হলেন, হাটহাজারীর ছিপাতলী এলাকার আব্দুর রাজ্জাক (৪২) এবং রাউজানের নদিমপুর এলাকার গিয়াস উদ্দিন (২৮)।
সোমবার ভোর আনুমানিক সাড়ে ৪টায় হাটহাজারী উপজেলার ইছাপুর ফয়জিয়া বাজারের কাশেম সেন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্রের মধ্যে আছে একটি একে-৪৭ রাইফেল, দুই রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিন।
এ ব্যাপারে র্যা বের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক সোহেল মাহমুদ বলেন, রাজ্জাক ও গিয়াস পেশাদার অস্ত্র ব্যবসায়ী। অস্ত্রগুলো বিক্রির জন্য তারা ওই এলাকায় অবস্থান করছিল।
ঢাকা, ২১ জুলাই (টাইমনিউজবিডি.কম)এসআর





